নীলফামারীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শনিবার মিছিল করার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৪৫ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। ওই দিন রাতে নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।নূর আলম জানান, কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমির আবু হেলাল, পৌর জামায়াতের আমির খায়রুল আনামসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এই মামলার আসামি জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী নীলফামারী পুরাতন স্টেশনপাড়ার ফয়েজ উদ্দিন ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নীলফামারী জেলা জামায়াতের আমির আজিজুল ইসলামের নেতৃত্বে শনিবার বিকেলে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এ হামলায় পুলিশের পাঁচজন সদস্য আহত হন।