নীলফামারীতে পুলিশের জঙ্গিবাদবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জলঢাকা থানা চত্বরে ওই সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। সভাপতিত্ব করেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান, খুটামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ, জলঢাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে আজাদ প্রমুখ।