নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট ও ভলিবল লিগের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী পৌরসভা মাঠে গতকাল প্রথম আলো ভলিবল লিগে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ।  ছবি: প্রথম আলো
নীলফামারী পৌরসভা মাঠে গতকাল প্রথম আলো ভলিবল লিগে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর । ছবি: প্রথম আলো

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বয়সভিত্তিক নারী খেলোয়াড় তৈরিতে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ খেলোয়াড় তৈরিতে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে।
গতকাল শনিবার বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে প্রথম আলো ভলিবল ও ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আরিফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, সদর উপজেলার চেয়ারম্যান আবু জার রহমান প্রমুখ। নীলফামারী পৌরসভা মাঠে প্রথম আলো ভলিবল লিগের চূড়ান্ত খেলায় গতকাল নীলফামারী মুক্ত ক্রীড়াচক্র নীলফামারী নীলসাগর অ্যাগ্রোকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে গত ২৪ মার্চ নীলফামারী স্টেডিয়ামে প্রথম আলো ক্রিকেট লিগের চূড়ান্ত খেলায় নীলফামারী ইলেভেন স্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব।