নীলফামারীতে প্লাস্টিক পাইপের কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের নকিব ট্রেডার্স নামের একটি প্লাস্টিক পাইপের কারখানা বন্ধ করে দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের সিল ব্যবহার ও প্রতারণার অভিযোগে গতকাল বুধবার কর্তৃপক্ষ কারখানাটি সিলগালা করে দেয়।অভিযোগ মতে, শহরের দমকল সড়কের আবদুল কুদ্দুস চৌধুরী দীর্ঘদিন ধরে প্লাস্টিকের পাইপ তৈরির একটি কারখানা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিএসটিআই কর্তৃপক্ষ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল দুপুরে ওই কারখানায় অভিযান চালায়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদনের জন্য আবেদন পর্যন্ত করেনি। অথচ তারা বিএসটিআইয়ের সিল ব্যবহার করে প্রতারণা করছে।