প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ‘খোকনদা আন্তইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবেত আলী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
এতে ১৫টি ফুটবল দল অংশ নিচ্ছে।