নীলফামারীতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল শনিবার সকালে বজ্রপাতের ঘটনায় পাঁচ ব্যক্তি ও দুটি হালের বলদ মারা গেছে। আহত হয়েছে ৫০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে, ছয়জনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও চারজনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নীলফামারী পৌর এলাকার পূর্ব কুখাপাড়ার আপন (৩০), সদর উপজেলার কাছারী গ্রামের মেহেরাব (৪০), জয়চণ্ডী সাহাপাড়া গ্রামের আকবর আলী (৪৫) এবং মহব্বত বাজিতপাড়ার গুলজার রহমান (২৫) জমিতে চাষাবাদের সময় বজ্রপাতে মারা যান। এদের মধ্যে গুলজারের দুটি হালের বলদও বজ্রপাতে মারা যায়। এ ছাড়া জলঢাকা উপজেলার সিদ্বেশ্বরী গ্রামে মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান ওই গ্রামের আবদুল কফুর (৪২)।