নীলফামারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বন্যা-পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার ডালিয়া উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি কিছুটা কমলেও ডিমলা এবং জলঢাকা উপজেলায় তিস্তা চরাঞ্চলের বাসিন্দারা এখনো হাঁটুপানিতে বাস করছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়ার বন্যা সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে ভারতের দোমোহনী পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট সার্বক্ষণিক খুলে রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহামঞ্চদ আরিফ বলেন, পানি আসছে আবার দিনে দিনে চলে যাচ্ছে। এখনো ত্রাণ দেওয়ার মতো অবস্থা আসেনি।