নীলফামারীতে বাস ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরপাল্লার বাস রাস্তায় রাস্তায় থামিয়ে যাত্রী পরিবহনের প্রতিবাদে নীলফামারী জেলা বাস মালিকেরা গত শুক্রবার থেকে ১০টি সড়কপথে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। নীলফামারী বাস মালিক সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, নীলফামারী থেকে ঢাকা চলাচলকারী দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে জেলার বাস মালিকেরা তাঁদের বাস বন্ধ রেখেছেন। তিনি জানান, পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য গতকাল শনিবার বিকেল চারটায় জেলা বাস মালিক সমিতির সৈয়দপুর প্রধান কার্যালয়ে এক জরুরি সভা ডাকা হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওই সভা চলছিল।বাস চলাচল বন্ধ হওয়া ১০টি সড়কপথ হচ্ছে—সৈয়দপুর-চিলাহাটি, সৈয়দপুর-ডিমলা, সৈয়দপুর-দেবীগঞ্জ, সৈয়দপুর-ডোমার, সৈয়দপুর-জলঢাকা, নীলফামারী-রংপুর, নীলফামারী-দিনাজপুর, নীলফামারী-গাইবান্ধা, নীলফামারী-বগুড়া ও নীলফামারী-কুড়িগ্রাম।