নীলফামারীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় আবদুস সামাদ (৫৫) নামের এক সাইকেল আরোহী মারা গেছেন। আজ শুক্রবার সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কের হাজীর বটতলার কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুস সামাদ পেশায় একজন কসাই। গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুর ইউনিয়নের কুজিরপুকুর এলাকায়। প্রতিদিনের মতো গরু জবাই করার জন্য তিনি গ্রামের বাড়ি থেকে সাইকেলযোগে স্থানীয় চিকলি বাজারে যাচ্ছিলেন। কাঁচা সড়ক পেড়িয়ে মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।