নীলফামারীতে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গতকাল সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী উপজেলা বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। সদর ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহম্মদ আহসান হাবিব প্রমুখ। মেলায় সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।