নীলফামারীতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার নীলফামারীর বড়বাজারে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। নীলফামারী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, ‘পুলিশ প্রায় দুই মাস আগে মৌখিকভাবে বলেছিল, গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখা যাবে না। শনিবার রাতে কোনো কারণ ছাড়াই পুলিশ শহরের প্রায় ২০ জন দোকানদারকে অমানবিক নির্যাতন করে। এতে ব্যবসায়ীরা ক্ষুুব্ধ হয়ে রোববার (গতকাল) সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। আমরা তাঁদের শান্ত করে বলেছি, সন্ধ্যায় এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বলেন, ‘শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ওই দোকানদারদের কয়েক দিন ধরে রাত ১১টার পর দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ করে আসছি। কিন্তু তাঁরা এতে কর্ণপাত করেননি। শনিবার রাত দেড়টার দিকে তাঁদের দোকান বন্ধ করতে বলেছি। এ নিয়ে দু-একজনের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে, মারধরের অভিযোগ ঠিক নয়।’