নীলফামারীতে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলায় কোরবান আলী (৫০) নামের এক ব্যক্তিকে তাঁর ভাতিজা দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার সংগলশি ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে পৈতৃক ভিটার একটি নিমগাছের মালিকানা নিয়ে ওই গ্রামের কোরবান আলীর সঙ্গে তাঁর ছোট ভাই আবেদ আলীর ঝগড়া বাধে। একপর্যায়ে আবেদ আলীর ছেলে মাসুদ (২২) তাঁর হাতে থাকা দা দিয়ে চাচা কোরবান আলীকে আঘাত করেন। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় কোরবান আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে কোরবান আলী মারা যান। নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী জানান, এ ঘটনায় কোরবান আলীর স্ত্রী বেলী বেগম বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।