নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল শুক্রবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফখরুল হাসান, সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) মুসফিকা ইফ্ফাত প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তারা অংশ নেন। ভূমি সেবা সপ্তাহ চলবে ৭ এপ্রিল পর্যন্ত।