নীলফামারীতে মন্ত্রী নূরের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল শনিবার সকালে নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বিকেলে নীলফামারী সরকারি কলেজের স্নাতক (সম্মান) ও পাস কোর্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ক্লাসের বই পড়ে, কতগুলো বইয়ের পাতা মুখস্থ করে জিপিএ-৫ বা গোল্ডেন পাওয়া যাবে, কিন্তু প্রকৃত জ্ঞানী হওয়া যাবে না। প্রকৃত জ্ঞানী হতে ক্লাসের বইয়ের পাশাপাশি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে হবে। তিনি বলেন, ক্লাসের পড়া ক্লাসে বুঝে নিতে পারলে প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হবে না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।