নীলফামারীতে মা ও মেয়ে নিখোঁজ
নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়াপাড়া গ্রামের গৃহবধূ মোসাম্মৎ নাসরিন আক্তার ও তাঁর মেয়ে তিথি জামান ফারহানা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে মেয়ে তিথিকে (৮) নিয়ে বের হন নাসরিন (৩০)। এরপর আর ফিরে আসেননি। এ ঘটনায় গত ২ অক্টোবর ডোমার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নাসরিনের ছেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হাবিবুজ্জামান বলে, ‘আমার বোন তিথি স্থানীয় প্রতিভা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। বোনকে সঙ্গে নিয়ে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে আমার মা বাড়ি থেকে বের হন। আমি ধরে নিয়েছিলাম বোনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন মা। কিন্তু এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’
জিডির সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন গত বুধবার বলেন, নাসরিনের মুঠোফোনের সূত্র ধরে খোঁজ করা হচ্ছে।