নীলফামারীতে মাদক ও ইভ টিজিং বিরোধী সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে মাদক ও ইভ টিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। গত মঙ্গলবার সকালে নীলফামারীর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নীলফামারীতে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে প্রায় চার মাস আগে পুলিশ সুপার মো. গোলাম রসুলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি নীলফামারী পৌরসভার ১২টি ওয়ার্ডে প্রথম আলো বন্ধুসভা, সুহূদ সমাবেশ, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে ১০টি উপকমিটি গঠন করে।পুলিশ সুপার মো. গোলাম রসুল জানান, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। সমাবেশের আগে আজ বিকেল সাড়ে চারটায় স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করবে।