নীলফামারীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে হারিজ উদ্দিন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম ওই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হারিজ উদ্দিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৮ অক্টোবর রাতে হারিজ উদ্দিন চোরাইপথে ভারতীয় সীমান্ত থেকে ১৬ লিটার ফেনসিডিল এনে নীলফামারীর সৈয়দপুরে বিক্রি করছিলেন। এ সময় সৈয়দপুর থানা-পুলিশের উপপরিদর্শক আবদুস সবুর সৈয়দপুর শহরের গোয়ালপাড়া মহল্লা থেকে হারিজ উদ্দিনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।