নীলফামারীতে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের বিস্তার ঠেকাতে নীল-ফামারীতে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপার মো. গোলাম রসুলের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে এক মতবিনিময় সভা হয়। নীলফামারী সরকারি কলেজের রোভার স্কাউট ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।পরে অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হকের নেতৃত্বে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সিদ্ধান্ত হয় যে পৌর এলাকার নয়টি ওয়ার্ডে ১০ সদস্যবিশিষ্ট নয়টি কমিটি গঠন করা হবে। পুলিশ সুপারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাহাদাত হোসেন, সদর থানার ওসি নুরুল ইসলাম, সরকারি কলেজের প্রভাষক কাজী জাকিউল ইসলাম, বন্ধুসভার সভাপতি নূর হোসেন প্রমুখ।পুলিশ সুপার বলেন, ‘ বন্ধুসভা, কমিউনিটি পুলিশসহ সচেতন জনগণকে সম্পৃক্ত করে আমরা মাদকের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি মাদকাশক্ত ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করব। মাদক প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।’