নীলফামারীতে রবীন্দ্র নজরুল ও সুকান্তের জন্মজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে একই সঙ্গে তিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার উদীচী শিল্পীগোষ্ঠী নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ জন্মজয়ন্তী উদ্যাপন করে।
এ উপলক্ষে ওই দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী নীলফামারী জেলা শাখার সভাপতি হাসিম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। এ ছাড়া আরও বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি শাশ্বত ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম প্রমুখ।
পরে হানিফ উদ্দিনের বাঁশির সুরে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন উদীচী শিল্পীগোষ্ঠীর ডোমার, নীলফামারী ও সৈয়দপুর শাখার শিল্পীরা। পরে ট্রেন আসছে নাটক মঞ্চস্থ করা হয়।