নীলফামারীতে রিকশা-ভ্যান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার নীলফামারী জেলা শহরে রিকশা-ভ্যানচালকেরা ধর্মঘট পালন করেছেন। ধর্মঘট চলাকালে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও পৌরসভা কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন।রিকশা-ভ্যানশ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ, যেখানে-সেখানে বাসযাত্রী ওঠানো-নামানো বন্ধ, বাসটার্মিনাল চালু, বাইপাস সড়ক নির্মাণ এবং শহরের বাইরে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড স্থাপন। জাতীয় শ্রমিক লীগ নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তালেব জানান, এসব দাবি আদায়ে তাঁরা গত ১৯ নভেম্বর শহরে বিক্ষোভ মিছিল এবং পৌরসভা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সঞ্চারকলিপি দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল তাঁরা ধর্মঘট পালন করেন।