নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর হোসেন নামে একটি ওষুধ কোম্পানির এলাকা ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) নিহত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আলমগীর হোসেন (৩৫) ডক্টরসটিম ফার্মাসিটিক্যাল ওষুধ কোম্পানির নীলফামারী এলাকা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর মোটরসাইকেল নিয়ে নীলফামারী শহর থেকে নীলসাগর সড়কের হালির বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে সড়কে পড়ে আলমগীর সংজ্ঞা হারিয়ে ফেলেন। পথচারীরা উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি।