নীলফামারীতে সাংসদ নূরের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের টুপামারী ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকের সামনে এবং সকালে জেলা শহরের উদয়ন বিদ্যাপীঠ মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।টুপামারীতে নূরের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় এক হাজার চাদর ও উদয়ন বিদ্যাপীঠ মাঠে এক্সিম ব্যাংকের সহযোগিতায় ৫০০ কম্বল বিতরণ করা হয়।এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার উদ্যোগে গত মঙ্গলবার জেলা সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। বিকেলে প্রশিকা নীলফামারী জেলা কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন।