নীলফামারীতে সাংসদ নূরের হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল বুধবার দুপুরে তাঁর নীলফামারীর বাসভবনে নিজস্ব তহবিল থেকে চারজন প্রতিবন্ধীকে চারটি হুইল-চেয়ার ও দুজনকে দুটি রিকশাভ্যান দিয়েছেন।হুইলচেয়ার নিতে আসা প্রতিবন্ধী জেলা সদরের হারোয়া গ্রামের ছলিম উদ্দিন (৫৫) বলেন, ‘হুইলচেয়ারটি পাওয়ায় এখন নিজে নিজে চলাফেরা করতে পারব।’ কচুকাটা গ্রামের জসদ্দি মামুদ (৬০) বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরে পড়ে আছি, এখন এই হুইলচেয়ার পেয়ে নিজে রোজগার করে খেতে পারব।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুজার রহমান, মুশফিকুল ইসলাম, আহসান রহিম প্রমুখ।