নীলফামারীতে সাংস্কৃতিক উৎসবের সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নীলফামারীতে সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান গত বুধবার রাতে জেলা শিল্পকলা অডিটরিয়ামে হয়েছে। ‘সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সংস্কৃতি চর্চা’ স্লোগানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এর আগে আসাদুজ্জামান নূর জেলার বিভিন্ন উপজেলার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত নাচ, গান, রাগ, কবিতা আবৃত্তি, নাটিকা উপভোগ করেন।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সিভিল সার্জন আব্দুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুহাম্মদ বেলায়েত হোসেন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।