নীলফামারীতে সাম্যবাদী দলের বিভাগীয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) অষ্টম জাতীয় কংগ্রেস উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা গতকাল শনিবার দুপুরে নীলফামারী জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
দলের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা মহানগরের আহ্বায়ক বাবুল বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য বীরেন সাহা, সাইমুম হক প্রমুখ।
সভায় রংপুর বিভাগের আট জেলা ছাড়াও জয়পুরহাট ও বগুড়ার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক তখন বিএনপির নেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধের অপশক্তিকে নেতৃত্ব দিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছেন।