নীলফামারীতে সুন্দরবন রক্ষায় শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে নীলফামারীতে মহাসড়কে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি। শহরের কালীবাড়ী মোড় থেকে গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
অনুষ্ঠানে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির জেলা আহ্বায়ক শ্রীদাম দাস সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান, সিপিবির নেতা স্মরণী বিশ্বাস, প্রিন্স চাকলাদার, তারিনী মোহন অধিকারী, উদাস রায়, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আবুল মনসুর, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, সদস্য শম্পা রায় প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প অনেক আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।