নীলফামারীতে সেলাই ও সৌন্দর্যচর্চার উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সেলাই শিক্ষা ও সৌন্দর্যচর্চার ওপর প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ নারী উদ্যোক্তার মধ্যে গত বৃহস্পতিবার রাতে সনদপত্র ও সংশ্লিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে নীলফামারী বণিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নীলফামারী বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। মহিলাবিষয়ক মন্ত্রণালয় ও এফবিসিসিআই যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।