নীলফামারীতে ১৩ হাজার গ্রাহক ১২ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ হাট এলাকায় গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বিদ্যুতের ৩৩ কেভি সরবরাহ লাইনের দুটি তার চুরির উদ্দেশ্যে কেটে ফেলে সংঘবদ্ধ চোরের দল। এ কারণে ওই লাইনের আওতায় থাকা ডোমার, ডিমলা ও দেবীগঞ্জ উপজেলার বিদ্যুতের ১৩ হাজার গ্রাহক ১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে চোরেরা ওই দুটি তার কেটে ফেললে তাতে বিকট শব্দে আগুন জ্বলে উঠে। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করলে গাড়িতে করে তারা পালিয়ে যায়। কাটা তার মেরামত করে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।