নীলফামারীতে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বাসচালক আনোয়ারুল হককে হাতকড়া পরিয়ে গুলি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা ও গুলিবিদ্ধ চালকের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে আজ সোমবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
গত শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়েএ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল রোববার দুপুরে এ নিয়ে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা হয়। জেলা প্রশাসক মো. জাকীর হোসেন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানালেও শ্রমিক নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।