নীলফামারীতে ৪২টি কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই দিনে নীলফামারীতে দুস্থ মানুষের মধ্যে ৪২টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা এসব কম্বল বিতরণ করে।
বন্ধুসভার কয়েকজন সদস্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসব
কম্বল বিতরণের আগে গত মঙ্গলবার নীলফামারী বন্ধুসভার সদস্যরা জেলা সদরের সোনারায়, খোকশাবাড়ি, কুন্দুপুকুর, ইটাখোলা, টুপামারী ও পৌরসভা এলাকা ঘুরে দুস্থ মানুষের তালিকা তৈরি করেন। পরে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।
জেলা সদরের সোনারায় ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গত সোমবার রাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে গতকাল বুধবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন বড়ুয়া বেড়াকুঠি দাখিল মাদ্রাসার আলোচিত শিক্ষক রঞ্জিত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন সোনারায় সংগলসি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায়, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বন্ধুসভার সভাপতি সুধির রায়, সাধারণ সম্পাদক মারুফ খান, সদস্য শেখ সাদী, মনিরা খানম, বিকাশ চন্দ্র রায় প্রমুখ।
কম্বল হাতে পেয়ে ফজলে রহমান (৫০) বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। এই কম্বলটা আমাদের অনেক উপকারে আসবে।’