নীলফামারীর উপপরিচালককে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা বিভাগ নীলফামারীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগমকে তাৎক্ষণিক বদলি করা (স্ট্যান্ড রিলিজ) হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বার্তায় এ আদেশের কথা জানানো হয়।আদেশে আফরোজা বেগমকে ২৪ ডিসেম্বরের মধ্যে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখায় যোগদান করতে বলা হয়েছে।অধিদপ্তরের একটি সূত্র জানায়, আফরোজা বেগম ২০০৮ সালের ১২ অক্টোবর থেকে উপপরিচালক হিসেবে নীলফামারীতে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর দায়িত্ব পালনের সময় জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমের বন্ধ্যাকরণ কর্মসূচিতে ভুয়া দম্পতি দেখিয়ে বন্ধ্যাকরণের জন্য নাম তালিকাভুক্ত করার অভিযোগ রয়েছে। চলতি বছরে নীলফামারী জেলায় এ কার্যক্রমে ১৭ কোটি টাকা খরচ দেখানো হয়েছে।এ ছাড়া আফরোজা বেগমের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, টাকার বিনিময়ে বদলি, ফাইল আটকে অর্থ আদায়, তহবিল তছরুপসহ নানা অভিযোগ রয়েছে।এ ব্যাপারে বক্তব্য জানতে আফরোজা বেগমের মুঠোফোনে ফোন করলে তিনি তা ধরেননি।