নীলফামারীর ডিমলায় ন্যাশনাল সার্ভিসের নিয়োগ-প্রক্রিয়া শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্পের আওতায় বেকার তরুণ-তরুণীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।ন্যাশনাল সার্ভিসের উপজেলা সমন্বয়কারী কমিটির সদস্যসচিব বোরহান রশিদ জানান, মোট দুই হাজার ৭৭৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে এক হাজার ৭৫৮ জন তরুণ ও এক হাজার ১৬ জন তরুণী।ন্যাশনাল সার্ভিসের উপজেলা সমন্বয়কারী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, আবেদন যাচাই-বাছাই শেষে আগ্রহী ব্যক্তিদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর সরকারের বিভিন্ন সেবা খাতে অস্থায়ীভাবে তাঁদের নিয়োগ দেওয়া হবে।ইউএনও জানান, যাঁরা চাকরির জন্য মনোনীত হবেন, তাঁদের ৩০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়, ২০ শতাংশ নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ৩০ শতাংশ কম্পিউটার প্রশিক্ষণ ও ২০ শতাংশ বিভিন্ন সরকারি দপ্তরে আগামী দুই বছর কাজ করার সুযোগ পাবে।