নীলফামারীর পাঁচ উপজেলা ছয় ঘণ্টা অন্ধকারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার পাঁচ উপজেলায় গতকাল সোমবার রাত আটটা থেকে সোয়া দুইটা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা বিদ্যুত্ ছিল না।
আজ মঙ্গলবার বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, সৈয়দপুরে অবস্থিত বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রিড উপকেন্দ্রে রাত আটটার দিকে ব্রেকার বিস্ফোরণ হয়। এ কারণে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও জেলা সদরের প্রায় ৩৫ হাজার গ্রাহককে ওই সময় অন্ধকারে থাকতে হয়।
নীলফামারী বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মির্জা রশীদ উন নবী জানিয়েছেন, রাত আটটার দিকে সৈয়দপুর গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি সরবরাহ লাইনের ব্রেকার বিস্ফোরিত হয়। পরে বিকল্প ব্যবস্থায় রাত সোয়া দুইটার দিকে বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হয়।