নীলফামারীর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারীর জেলা প্রশাসক, স্থানীয় সাংসদ এবং কয়েকজন এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণের পর এই কনফারেন্সে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী ফলাফল নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন এবং সাংসদদের সঙ্গে কথা বলেন। তার মধ্যে একটি হলো নীলফামারী, অন্যটি রাঙামাটি।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন জেলার সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নতির চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।