নীলফামারীর শ্রেষ্ঠ গাইডার বিলকিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক বিলকিস বানু জাতীয় শিক্ষা সপ্তাহ–২০১৭ উপলক্ষে নীলফামারী জেলার শ্রেষ্ঠ গাইডার নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮৩ সালে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে গার্ল গাইডে যোগ দেন। ১৯৮৫ সালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলে পঞ্চম আঞ্চলিক গার্ল গাইডস শিবিরে তিনি প্রশিক্ষণ নেন।
বিলকিস ১৯৯৪ সালে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পর গার্ল গাইডের দায়িত্ব পান। তিনি ঢাকার জাতীয় গাইড ক্যাম্পে গাইডার শিক্ষক হিসেবে ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০২, ২০০৫ ও ২০০৯ সালে যোগ দেন। ২০০২ সালে সৈয়দপুর উপজেলা ও নীলফামারী জেলা পর্যায়ে এবং ২০১৬ সালে সৈয়দপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গাইডার শিক্ষক নির্বাচিত হন তিনি।