নীলফামারীর সিভিল সার্জন ওএসডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে মুক্তিযোদ্ধা কোটাসহ সাধারণ কোটায় লোক নিয়োগে দুর্নীতি ও টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি দেওয়ার অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আন্দোলনের মুখে নীলফামারীর সিভিল সার্জন আবদুর রশীদকে ওএসডি করা হয়েছে।পাশাপাশি আবদুর রশীদকে নীলফামারীর কর্মস্থল থেকে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর স্বাক্ষরিত চিঠি গতকাল রোববার পাওয়া যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (পার-২) মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয় বলে রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক শাহাদাৎ হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেন।গতকাল সকালে নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে দেখা গেছে, আবদুর রশীদ অফিস করছেন। এ সময় তিনি বলেন, ‘এখনো কোনো চিঠি পাইনি।’