প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছেন ৪৭ নেতা-কর্মী। বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এ জামিন দেন।২৯ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন অহত হন। ওই রাতে পুলিশ ও জনগণের ওপর হামলার অভিযোগে নীলফামারী থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম ৫২ জনের নাম উল্লেখ করে ও দুই-আড়াই শ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম দাবি করেন, বিএনপির নেতা-কর্মীদের নামে পুলিশ মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে।