নীলসাগর গ্রুপ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী স্টেডিয়ামে গত শুক্রবার বিকেলে মার্কেন্টাইল ব্যাংক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ২-১ গোলে নওগাঁ জেলা দলকে হারিয়ে নীলফামারীর নীলসাগর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সন্ধ্যায় খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মনজুর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।