নীলসাগর ট্রেনের দ্বিমুখী চলাচলের দাবিতেস্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দ্বিমুখী (আপ-ডাউন) চলাচলসহ চার দফা দাবি আদায়ে গতকাল বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সম্মিলিত সৈয়দপুরবাসীর ব্যানারে স্থানীয় রেলওয়ে স্টেশনমাস্টারের মাধ্যমে স্মারকলিপিটি পাঠানো হয়।
স্মারকলিপি হস্তান্তরের সময় সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার কবির, সৈয়দপুর জেলা বাস্তবায়ন কমিটির মোকছেদুল ইসলাম, জেলা বিএনপির শাহীন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম মুঠোফোনে বলেন, দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।