নীলসাগরে পুণ্য স্নানোৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে নীলসাগর নামে এক দিঘিতে গতকাল শুক্রবার থেকে হিন্দু সম্প্রদায়ের পুণ্য স্নানোৎসব শুরু হয়েছে। এ উৎসব চলবে সাত দিন।এ উপলক্ষে নীলফামারী জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে নীলসাগরের পাড়ে বসেছে মেলা। এখানে আসা শ্যামল কুমার চক্রবর্তী (৫০) নামে এক ভক্ত জানান, প্রতিবছর কৃষ্ণপক্ষের মধু ত্রয়োদশীতে এ আয়োজন হয়। পাপ মোচন এবং পুণ্য অর্জনে নীলসাগরের নীল জলে পুণ্য স্নান করা হয়। এ উৎসবে প্রতিবছর কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেয়।’এখানে আসা ভক্ত দীপা রানী রায় জানান, এই তিথিতে নীলসাগরের জলে স্নান করলে পুণ্য অর্জন হয়। এ জন্য তিনি প্রতিবছর এখানে আসেন।