নীলিমা ইব্রাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ, সমাজসেবী ও বুদ্ধিজীবী ড. নীলিমা ইব্রাহিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা সমিতি আজ বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। এ ছাড়া ২০ জুন সকাল ১০টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ‘আমি বীরাঙ্গনা বলছি’ বইটির জন্য ড. নীলিমা ইব্রাহিম বিশেষভাবে খ্যাত। স্বাধীনতাযুদ্ধে ধর্ষিত ও নির্যাতিত নারীদের নিয়ে লেখা এ উপন্যাসটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। স্বাধীনতার পর তাঁর অনুরোধেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিরপুরে শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেন। মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা ও উদার মানবতাই ছিল নীলিমা ইব্রাহিমের জীবনদর্শন৷ সমাজসেবা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন৷ বিজ্ঞপ্তি৷