কুষ্টিয়ার দৌলত-পুরের দৌলতখালীর বাসিন্দা ইফফাত জাহান নীলিমা (২৭)। তিনি দূরারোগ্য ব্লাড ক্যানসারে (লিউ-কোমিয়া এমফোর) আক্রান্ত। নীলিমা বাঁচতে চান। কিন্তু তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ থেকে ৪০ লাখ টাকা। তাঁর কৃষিজীবী স্বামীর পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। নীলিমা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অধ্যাপক মো. জলিলুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁর ফুটফুটে দুটি এক বছরের যমজ ছেলে রয়েছে। তারা জানে না, তাদের মমতাময়ী মা আজ মৃত্যুর পথযাত্রী। আপনাদের একটু সাহায্যই পারে নীলিমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে। তা না হলে মৃত্যু অনিবার্য। তাই সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: এ টি এম শফিকুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর-১২১০০০৩৬১৯৭, সোনালী ব্যাংক লিমিটেড, গুলশান নিউ নর্থ সার্কেল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।