নুরজাহান গ্রুপের চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক থেকে ঋণ নিয়ে ১২০ কোটি টাকা চেক প্রত্যাখ্যানের অভিযোগের চার মামলায় নুরজাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমেদ ও তাঁর ভাই একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের নির্দোষ দাবি করেন আদালতের কাছে। আদালত সূত্রে জানা গেছে, জহির আহমদ ও টিপু সুলতান যৌথভাবে দুই মামলায় এবং টিপু সুলতানের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। নুরজাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের
নামে কমার্স ব্যাংক এবং সোনালী ব্যাংক থেকে ১২০ কোটি টাকার ঋণ নেয় নুরজাহান গ্রুপ। ঋণ পরিশোধের অংশ হিসেবে ২০১২ সালের ২৩ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংক খাতুনগঞ্জ শাখার নামে চেক দেন। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে চেকগুলো প্রত্যাখ্যাত (ডিসঅনারড) হয়।