নুরজাহান বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীর বাসিন্দা নুরজাহান বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৪ অক্টোবর। এ উপলক্ষে গৌরনদী থানা জামে মসজিদ এতিমখানা, কালনা সূর্যবান বিবি ও ভাসাই মুন্সী এতিমখানা এবং গৌরনদী আল আমিন এতিমখানায় কোরআন খতম, বাদ জুমা দোয়া ও এতিমদের মধ্যে খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ, সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদ, উত্তর বিজয়পুর জামে মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠান এবং উত্তর বিজয়পুরে মরহুমার বাসভবনে পবিত্র কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। নুরজাহান বেগম প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলামের মা।