নুরুচ্ছাফা তালুকদারের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক নুরুচ্ছাফা তালুকদারের মরদেহ গতকাল বৃহস্পতিবার রাঙ্গুনিয়ার পদুয়া সুখবিলাস গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত বুধবার সকালে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।ঢাকায় ওই দিন দুপুরে মরহুমের ছেলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের বাসভবনের সামনে প্রথম এবং সাতমসজিদ রোড জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা হয়। গতকাল সকালে চট্টগ্রামের দেওয়ানবাজার মৌসুমী আবাসিক এলাকা জামে মসজিদের সামনে তৃতীয়, লালদীঘি মাঠে চতুর্থ, রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে পঞ্চম এবং পদুয়া সুখবিলাস মসজিদ মাঠে ষষ্ঠ জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে সপ্তম দফা জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নুরুচ্ছাফার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসব জানাজায় স্থানীয় লোকজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং পেশাজীবীরা শরিক হন।