নুরুজ্জামান লিবিয়ায় নতুন রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার সাবেক সচিব এ বি এম নুরুজ্জামানকে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তিনি ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্লিনে বাংলাদেশ দূতাবাসে রাজনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।