নুরুল আবছার হত্যাকাণ্ডের দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলার দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গত ২৫ ডিসেম্বর গভীর রাতে নিজ বাড়িতে বন্দুকধারীদের গুলিতে খুন হন নুরুল আবছার। এরপর গ্রেপ্তার ছয় আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আবছারের পরিবারের অভিযোগ, সব আসামিই এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফের নাম উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল আবছারের বাবা আহমদ হোসেন। সংবাদ সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ প্রথম আলোকে বলেন, ‘আমি বারবার বলেছি, এ হত্যাকাণ্ডের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।আসামি গ্রেপ্তার: এদিকে নুরুল আবছার হত্যা মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম মোহাম্মদ তৌহিদ (২৭)। গতকাল রোববার বিকেলে নগরের মিয়াখাননগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল গ্রামে।