নুরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) প্রতিষ্ঠাতা এবং জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৪ জানুয়ারি। এই উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, কোরআন পাঠ এবং ইউএসটিসি ক্যাম্পাসে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালটির রেজিস্ট্রারের পক্ষ থেকে মরহুমের শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলাম কর্মের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদক, মহাত্মা গান্ধী শান্তি পদক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ পদক লাভ করেছিলেন। বিজ্ঞপ্তি।