নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য গ্রন্থ আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৩-এর জন্য গ্রন্থ আহ্বান করেছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। স্বাধীনতা দিবস ২০১২ পরবর্তী বছরকালে প্রকাশিত শিশুকিশোর উপযোগী ছড়া-কবিতার জন্য একজন, সাধারণ গদ্যের জন্য একজন, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের জন্য একজন ও গল্প-উপন্যাস গ্রন্থের জন্য একজন লেখক, প্রচ্ছদ ও অলংকরণের জন্য একজন শিল্পী পুরস্কারের জন্য মনোনীত হবেন। প্রতিটি পুরস্কারের আর্থিক মান ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। গল্প-উপন্যাস গ্রন্থের পুরস্কারটি দেওয়া হবে এম নুরুল ইমান খান সম্মাননা হিসেবে। চার কপি বই, লেখক-শিল্পীর জীবনবৃত্তান্তসহ বই পৌঁছানোর শেষ সময় ২৫ ফেব্রুয়ারি ২০১৪। বই পৌঁছানোর ঠিকানা: মোস্তফা হোসেইন, এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার (অষ্টম তলা), ৩৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। বিজ্ঞপ্তি।