নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য গ্রন্থ আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য গ্রন্থ আহ্বান করেছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। পুরস্কার দেওয়া হবে শিশু-কিশোর উপযোগী মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের জন্য একজন, ছড়া ও কবিতার জন্য একজন, সাধারণ গদ্য শাখায় একজন, গল্প ও উপন্যাসের জন্য একজন করে লেখককে এবং প্রচ্ছদ ও অলংকরণের জন্য একজন শিল্পীকে। এ ছাড়া গল্প-উপন্যাসের জন্য প্রদেয় পুরস্কারের নাম হবে এম নুরুল ইমান খান সম্মাননা। প্রতিটি পুরস্কারের আর্থিক মান ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। ২৬ মার্চ ২০১১ পরবর্তী বছরকালের মধ্যে প্রকাশিত প্রথম সংস্করণের গ্রন্থ পুরস্কারের জন্য গৃহীত হবে। গত ১০ বছরে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের একই বিষয়ের বই জমা না দিতে অনুরোধ করা যাচ্ছে। লেখকের বায়োডাটা, চার কপি গ্রন্থ আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি, এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার (অষ্টম তলা), ৩৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।